বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৩০ শিক্ষার্থীর ব্যতিক্রম উদ্যোগ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি গ্রামের প্রায় ৩০ জন শিক্ষার্থী কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।

তারা এলাকার বিভিন্ন কৃষকের জমিতে ধান কেটে  দিয়ে যে টাকা পাচ্ছে সেই টাকা জমিয়ে এবারের ঈদে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নিয়েছে তারা।

এ বিষয়ে ওই গ্রামের একাউন্টিং এ অনার্স ৪র্থ বর্ষের ছাত্র একরামুল হক ও ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র রাসেল খানসহ অনেক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়ন করছি। করোনা ভাইরাস সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীরা এখন বাড়িতে অবস্থান করছি।

এজন্য সময় নষ্ট না করে করোনায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে এ উদ্যোগ নেয়া হয়।

এছাড়া নিজেদের হাত খরচের টাকায় প্রথমে ৩৫টি পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

এখন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে কর্মহীন ১২০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হবে। এ টাকা যোগাতে মজুরি নিয়ে স্থানীয় কৃষকের ধান কেটে দিচ্ছি।

ইতিমধ্যেই ৬/৭ বিঘা জমির ধান কাটা হয়েছে। আশা করছি ২৫ রোজার মধ্যে যোগানো এ টাকা দিয়ে ওই পরিবারদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হবে।

তারা আরো জানান, ‘বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ’ নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে। এ সংগঠনের পক্ষ থেকে তারা গ্রামের বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধ ও ঝড়েপড়া শিশুদের শিক্ষা ব্যবস্থাসহ নানা ধরণের সামাজিক কাজ করে এলাকায় প্রশংসিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com