রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে বিসিবির পক্ষ থেকে দু:স্থ খেলোয়াড়-পরিবারের মাঝে খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে মানিকগঞ্জে এক হাজার দুঃস্থ খেলোয়ার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথমে দুঃস্থ্ খেলোয়াদের খাদ্য সহায়তা দেয়া হয়।

পরে ঘিওর উপজেলার সদর ইউনিয়ন, সিংজুরি ও বৈকন্ঠপুর গ্রামে দুঃস্থ নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ ও সাবান।

বিসিবি পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এই ত্রান বিতরণ করেন ।

এসময় জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুয়োর্গ মুহুর্তে দুঃস্থদের সহায়তার জন্য বিসিবি ত্রান কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি সকল বিত্তবান ব্যাক্তিকে দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার বিল্টুর পরিবারকে ২৫ হাজার টাকা আর্র্থিক সহায়তা দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com