বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে । নিহত রাবেয়া আক্তার (২০)গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকার আফজাল হোসেনের স্ত্রী ।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়া জানান, গেলো রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আফজাল হোসেন তার স্ত্রী রাবেয়া আক্তারকে বেধর মারধর করে । তার মাথা থেতলে দেয় এবং মাথার চুল উপরে ফেলে ।
ভোরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । নিহত রাবেয়া আক্তার একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে ।
স্থানীয়রা বলে, এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক হয় । বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।