বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো আনুষ্ঠানিকভাবে এ বুথ উদ্বোধন করেন।
এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাসার মাষ্টার, ওসি মো. মতিয়ার রহমান মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, উপজেলা প্রকৌশলী তৈয়ুবুর রহমান, সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জেসমিন উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো বলেন, করেনা রোগী ও ডাক্তারগণ যাতে নিরাপত্তার সাথে করেনা ভাইরাসের নমুনা সংগ্রহ করতে পারে সেই জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে এ বুথের ব্যবস্থা করা হয়েছে।
এটি মানিকগঞ্জ জেলার মধ্যে ১ম স্যাম্পল কালেকশন বুথ। এখন থেকে বেশি নমুনা সংগ্রহ করা যাবে।