বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাঙ্গামাটিতে ফলজ ও ঔষধি বাগান আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ব্যক্তি মালিকাধীন প্রায় দেড়’শ একর ফলজ ও ঔষধি বাগান কাপ্তাই পাল্পউড বন বিভাগের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা।

বাগান মালিকদের দাবি করোনাকালীন সময়ে লোকজন যখন ঘরবন্দী তখন বনবিভাগের কিছু লোকজন আগুন দিয়ে বাগানগুলো পুড়িয়ে দেয়। গত ৬ মে তারিখে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে উকিল নোটিশ দিয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন ৩২০ কাকড়াছড়ি মৌজা বাঙ্গাল হালিয়া নামক এলাকায় অত্র মৌজার প্রায় দেড়শত একর জমি রয়েছে। উক্ত জমিতে বাগান করার জন্য জমির সকলে মিলে রাঙ্গামাটি এগ্রো সমিতি লিমিটেড নামে একটি সমিতি গঠন করে। সকলে মিলে প্রায় দেড়শত একর জমিতে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি গাছের বাগান করে।

তার মধ্যে ৬০ একরের অধিক জমিতে সরকারিভাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাগান সৃজন করে দেয়া হয়।

অবশিষ্ট প্রায় একশত একর জমিতে সদস্যদের অর্থের বিনিময়ে বনায়ন করা হয়েছে। যা একটি সুন্দর সুবিশাল বাগানে পরিণত হয়। এই সুন্দর সুবিশাল বনায়নে আগুন লাগিয়ে দিয়ে সব বাগান ধব্বস করে দিয়েছে কাপ্তাই পাল্পউড বন বিভাগের লোকজন বলে দাবি করেছে  বাগান মালিকরা।

এগ্রোলি মিটেডের সদস্য ফরিদ উদ্দিন ও জাকির হোসেন বলেন, আমরা সমিতির সদস্য দীর্ঘ ১৫-১৬ বছর ধরে জায়গার দখলে আছি। আমাদের বনায়নে বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগিয়েছি। তা পরিচর্যা করে বড় করেছি। দেশে যখন করোনা মহামারি চলছে ঠিক সে সময়ে কাপ্তাই পাল্পউড বন বিভাগ কর্তৃক আগুন লাগিয়ে আমাদের বনায়ন ধ্বংস করে দেয়। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকার মত ক্ষতি সাধিত হয়েছে।

তারা বলেন, এব্যাপারে চন্দ্রঘোনা থানায় বন বিভাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে বাগান ধ্বংসের আলামত পেয়েছে।

এদিকে রাঙ্গামাটি এগ্রোসমিতি লিমিটেডের সদস্য এএইচ এম নাজমুল হক বাদী হয়ে কাপ্তাই পাল্পউড বন বিভাগীয় কর্মকর্তা রুহুল আমিনকে লিগ্যাল নোটিশ দিয়েছে।

এ ব্যাপারে কাপ্তাই পাল্পউড বন বিভাগীয় কর্মকর্তা রুহুল আমিন ও বাঙ্গাল হালিয়া, বনবিট কাম ষ্টেশন কর্মকতা রেজাউল আলম এব্যাপারে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তারা বলেন, করোনার কারণে লকডাউন চলছে, তাই এই ব্যাপারে কথা বলতে পারবেন না।              

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com