বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাজশাহীতে বাড়িতে হামলা চালিয়ে শিক্ষককে মারপিটের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে বসন্তকেদার গ্রামে ৩ মে রাতে বাড়িতে হামলা চালিয়ে শিক্ষককে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে ওই গ্রামের মৃত নছির উদ্দিন মন্ডলের ছেলে শিক্ষক হাসিম উদ্দিন বাদী হয়ে ৫ মে মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত ইয়াসিন আলী সরদারের ছেলে পান্জাতুন সর্দার লোকজন হাতে হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে হাসিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে হাসিমকে পিটিয়ে যখম করে। ৭ লক্ষ টাকা ৪ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে বাড়ি তছনছ করে।

এ সময় হাসিমের পরিবারে লোকজন মোবাইল ফোনে থানা পুলিশে জানালে জরুরী ডিউটিতে দায়িত্বরত টহল টিমের এসআই রাসেল ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করেন। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com