বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবাবের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
শনিবার দুপুরে নগদ অর্থ এবং ত্রান সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক চক্রবর্তীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরাং।
ত্রান বিতরণ সামগ্রীর মধ্যে ছিলো, নগদ তিন হাজার টাকা, ১৫ কেজি চাল, ৬ কেজি আলু, ৩ কেজি ডাল এবং ১ কেজি তেল।
ত্রাণ বিতরণের সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ আগুণে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুরণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের করনীয়।
উল্লেখ্য, শনিবার (৯ মে) সকালে সাড়ে ৮ টার দিকে রিজার্ভ মুখ রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।