বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৪৬৫ টি।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৩,৭৭০ জন। এ পর্যন্ত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৯১৯ টি।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন । সকলেই পুরুষ। বয়স বিভাজনে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।
এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৪।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,৪১৪ জন।