বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীর অর্থদন্ড

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করার জন্য শনিবার সকালে এসব জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হাসান-আল-মারুফ জানান, রাজশাহী মহানগরীর লক্ষীপুর বাজার, কাশিয়াডাঙ্গা বাজার ও কোর্ট বাজারে নিয়মিত  অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আদার দোকান, মাংসের দোকান, মুরগীর দোকান, মুদি দোকান, ফলের দোকান, চালের দোকান, ঔষধের দোকান মনিটরিং করা হয়।

এসময় লক্ষীপুর বাজারের মোজাহারুলের সবজির দোকানকে মূল্য তালিকা না থাকার অপরাধে দুই হাজার টাকা, মুনমুন ভেরাইটিজ স্টোর কে মূল্য তালিকা না থাকার অপরাধে  এক হাজার টাকা এবং ইস্পাহানী ফুড লিমিটেড কে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও ০২ টি পয়েন্টে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য বিক্রি মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

তিনি আরো জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com