রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

শিবালয়ে দুঃস্থদের মাঝে ডা. জালালের খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: করোনা সংকটে নিজ গ্রাম শাকরাইলে দুস্থ্-অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ। ব্যাক্তিগত অর্থায়নে তিন শতাধিক মানুষকে দিলেন খাদ্য সহায়তা।

আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় দুস্থ্-অসহায় ও কর্মহীন মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করে চাল, ডাল, তেল, লবণসহ দশ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তি সফি উদ্দীন আহমেদ, মাসুদুর রহমান চৌধুরী, শিক্ষক সুশিল কুমার সাহা, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।

ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ বলেন, এই দুর্যোগ মুহুর্তে সামর্থ্য অনুযায়ী গ্রামের অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করছেন। অসহায়-দুস্থ্ মানুষদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই সংকট মোকাবিলা করা সহজ হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com