মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

হলি ফ্যামিলি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালটি কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করে এর কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

হাসপাতালটি প্রাথমিকভাবে অক্টোবর মাস পর্যন্ত কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। তবে করোনার প্রকোপ না কমলে এর মেয়াদ আরো বৃদ্ধি পেতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী আজ ঢাকায় রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালের ৫০০টি বেড শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এখানে পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মী রয়েছে।

এর পাশাপাশি হাসপাতালটিতে আইসিইউ রয়েছে ১০টি, ভেন্টিলেটর ৭টি, ডায়ালাইসিস মেশিন ৭টি-সহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এখানে আলাদা কেবিন রয়েছে ৭৫টিরও বেশি। কোভিড-১৯ চিকিৎসার জন্য যদি আরো কিছু প্রয়োজন হয় সরকার এখানে তা প্রদান করবে।

করোনার পরীক্ষার টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে শুরুতে মাত্র ১টি টেস্টিং ল্যাব ছিল। সরকার এখন ৩৫টি টেস্টিং ল্যাব চালু করেছে। প্রতিদিন ৫ হাজারের ওপরে টেস্ট করা হচ্ছে। খুব দ্রুতই আরো ১৬টি টেস্টিং ল্যাব স্থাপন করা হলে টেস্টের সংখ্যা দিনে ৮-১০ হাজারে পৌছানো সম্ভব হবে। এই হাসপাতালেও খুব দ্রুত অন্তত একটি টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।

উল্লেখ্য,হাসপাতালটিকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করতে গত মে মাসে সরকারের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সে প্রেক্ষিতেই আজ স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com