বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

উল্লাপাড়ায় ভেজাল ঘি উদ্ধার।। কারখানা মালিকের ৯ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা এলাকার ঘোষগাতী মহল্লায় ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৬ শ কেজি ভেজাল ঘি ও বিপুল পরিমান ডালডা পামওয়েল উদ্ধার করা হয়।

কারখানার মালিক সুজন কুমার ঘোষকে ৯ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার রাত দশটার দিকে পৌরসভার ঘোষগাতী মহল্লার সুজন কুমার ঘোষের ঘি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এ অভিযানে কারখানায় তৈরি করা ৪০টি ক্যানে ১হাজার ৬শ কেজি (প্রতি ক্যানে ৪০ কেজি) ঘি, ৩শ ৬০ কেজি পামওয়েল, ৪শ ৩৫ কেজি ডালডা, ২ টি পাতিলে রাখা কেমিক্যাল রং জব্দ করাসহ তৈরি করা কিছু ভেজাল ঘি ধ্বংস করা হয়।

এসময় কারখানার মালিক সুজন কুমার ঘোষকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান খান কারখানার মালিক সুজন কুমার ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com