মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

করোনায় প্রণোদনা হিসেবে ইউপি গ্রামপুলিশের জন্য বিশেষ অনুদান

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতি মোকাবেলায়  বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে বাংলাদেশের ৪ হাজার ৫৬৯ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত  গ্রামপুলিশের জন্য সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশের ৪৬ হাজার গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার)- প্রত্যেকে ১ হাজার ৩০০ টাকা করে এই প্রণোদনা পাবে।

আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ হতে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর ক্ষমতায়নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের নিকট প্রেরণ করা হয়েছে, তথ্য আধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ  জানানো হয়।  

জেলা প্রশাসকগণ তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি হতে উত্তোলন করে প্রত্যেক গ্রামপুলিশকে সরাসরি প্রদান করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com