রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে ফেরার পর মারা গেলো ইটভাটার এক শ্রমিক (৩৫)। গতকাল দিনে ফেরার পর রাতেই মারা যান ওই শ্রমিক।

সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: লুৎফর রহমান খবর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ওই ব্যক্তি নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

গত কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এর পর রাত ১১ টার দিকে বাড়ি তাঁর মৃত্যু হয়।

সর্দি ও জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়ার পর রাতেই ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোকজন যান। রাতেই ওই ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করো ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে মৃত ব্যক্তি দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত ব্যক্তি এবং প্রতিবেশী দুইজসহ তিন বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ৭জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৩জন, ঘিওরে ২জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ২জন।

তবে, ইতিপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানান, স্বাস্থ্য বিভাগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com