মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বাংলাদেশে প্রথম ভার্চুয়াল কোর্টে বিচার প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে প্রথম ভার্চুয়াল আদালতে বিচার প্রক্রিয়া আজ সোমবার শুরু হয়েছে।

ঢাকা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে চারটি ভার্চুয়াল কোর্ট গঠন করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনা করার জন্য।         

চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত এই ব্যাপারে আদেশ ইস্যু করেন।

মোঃ  সোরাফুজ্জামান আনসারি ভার্চুয়াল কোর্ট-১ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাদবির ইয়াসির আহসান চৌধুরী ভার্চুয়াল কোর্ট-২, দেবদাস চন্দ্র অধিকারি এবং রাজেশ চৌধুরী যথাক্রমে ভার্চুয়াল কোর্ট-৩ এবং ভার্চুয়াল কোর্ট-৪ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

চারজন বিচারকের অধীনে ঢাকা মেট্রোপলিটান থানা সমূহকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।

জামিন আবদনের জন্য চারটি ই-মেইল ঠিকানা এবং ই-আবেদন এর লিঙ্কস দেওয়া হয়েছে।

সম্প্রতি আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ,২০২০’ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাক্ষরিত অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ৭ মে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর অধ্যাদেশটি গেজেট আকারে রবিবার প্রকাশ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com