রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

এমপি মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার।। এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জ -২ আসনের এমপি মমতাজ বেগমকে নিয়ে কটুক্তি ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ডিজিটাল আইনে করা মামলায় ফিরোজ আল মামুন(৫০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানা পুলিশ।

ফিরোজ আল মামুন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালাই এলাকার মৃত: রমজান আলী মুন্সীর ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন নামের ব্যক্তি তার নিজের ব্যবহারকৃত ফেসবুক আইডিতে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচার করে আসছিলেন ।

বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃষ্টিগোচর হলে তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হরিরামপুর থানায় একটি মামলা করেন ।

হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান জানান, গত ৯ মে ফেসবুক চালানোর সময় দেখতে পাই ফিরোজ আল মামুন নিজের ব্যবহারকৃত ফেসবুক আইডিতে সামাজিক এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে বিভিন্ন ধরনের ভাষায় স্ট্যাটাস দেয়।

স্ট্যাটাসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জনসাধারনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এধরনের আপত্তিকর এবং অশ্রাব্য মন্তব্যের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামী ফিরোজ আল মামুনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com