রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে ১ লাখ ২১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে: সচিব পানি সম্পদ মন্ত্রনালয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: পানি সম্পদ মন্ত্রনালয় সচিব কবির বিন-আনোয়ার বলেছেন,  যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারেন না মানিকগঞ্জ জেলায় এমন আট হাজার লোকের টেলিফোন পেয়ে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরো ৭শ’ মেট্রিকটন খাদ্য মজুদ রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলায় আরো ৫২ হাজার পরিবারে নগদ আড়াই হাজার টাকা করে দেয়ার প্রস্ততি চলছে। 

সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড়শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২শ টাকা করে নগদ বিতরণ  ও ৬০ পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরন করেন। 

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, বাপাউবি মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস । 

নদী ভাঙ্গনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব কবির বিন আনোয়ার বলেন, দেশের প্রধান নদী পদ্মা-যমুনার পশ্চিম ও পূর্বতীর রক্ষায় সরকারিভাবে কাজ চলমান রয়েছে। পশ্চিমের ২৩৭ কিলোমিটার স্থায়ী বাঁধের কাজ শেষ হয়েছে।

পূর্বের জামালপুর থেকে টাঙ্গাঈল ও মানিকগঞ্জ জেলার চিহ্নিত এলাকায় নদী ভাঙ্গন রোধে দ্রুত কাজ শুরু করা হবে। বিশেষ করে পাটুরিয়া ও আরিচা ঘাটের ভাঙ্গন রোধে বিআইডবিউটিএর সাথে আলোচনা করে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com