বাংলা হেডলাইনস: সরকারের দাবি করেছে ১১ মে পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার ৫২৩ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫৯ লক্ষ ৯৬ হাজার ১১৫ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ জন।
৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১ মে পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন। এতে উপকারভোগী প্রায় এককোটি পরিবারের প্রায় সাড়ে চার কোটি বেশি মানুষ, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার জানানো হয়।
ত্রাণ হিসেবে নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি এবং বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫৯ লক্ষ ৯৬ হাজার ১১৫ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ প্রায় ১৬ কোটি টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।
করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার।