শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরজাগঞ্জে করোনা সংক্রমণরোধে ৪৯ দিনে ৪০ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সিরজাগঞ্জে করোনা সংক্রমণরোধে ভ্রাম্যমাণ আদালত ৪৯ দিনে মোট  ৩৯ লাখ ৯১ হাজার ছয়শ ৬০ টাকা লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, গত ৪৯ দিনে ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৯শ ১৭ মামলায় ২ হাজার ৭৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৯ লাখ ৯১ হাজার ছয়শ ৬০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যস্ত জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনার সংক্রমণরোধে এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩২টি মামলায় ৩২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com