বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

গরম মসলার দাম কমালো ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গরম মসলার দাম শতকরা ১০-২৫ ভাগ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।

আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সাথে সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দল এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকের পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন। নির্ধারিত মূল্য হলো- জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারচিনি (চীন) প্রতি কেজি ৩১০-৩৩০ টাকা,  দারচিনি (ভিয়েতনাম) প্রতি কেজি ৩৫০-৩৭০ টাকা,  লবঙ্গ প্রতি কেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতি কেজি ২৮০০-৩২০০ টাকা,  গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।

ঘোষিত মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক,  তথ্য  অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে  জানানো হয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com