রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জে বিনা কারণে ঘর থেকে বের হলে জেল-জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল, জরিমানা করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক তার অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মানিকগঞ্জ এর মানুষকে নিরাপদ রাখতে বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা করা হবে। সকলের সহযোগিতা কাম্য।

জেলা প্রশাসক বলেন, ‘মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছে যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।’

ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিলেও ৩ দিনের মাথায় বুধবার থেকে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা করোনাভাইরাসের বিস্তার রোধে ১৯ এপ্রিল মানিকগঞ্জ জেলা লকডাউন করা হয়। নির্দেশনা অনুযায়ী, জেলার বাইরে থেকে কিংবা জেলা থেকে অন্যত্র এমনকি এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া করা যাবে না।

চিকিৎসাসেবা, জরুরি পরিষেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, সংবাদপত্র সেবা ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকলেও বন্ধ থাকবে দোকানপাটসহ সবধরনের গণপরিবহন চলাচল ও জনসমাগম।

তবে, এই নির্দেশনা না মেনে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন। সামাজিক দূরুত্ব বজায় না রেখে নিত্যপ্রয়োজনীয় কাজ করছেন।

লোকসমাগম কমাতে বিনা কারণে মানুষকে ঘর থেকে বের হওয়া বন্ধে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com