সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মানিকগঞ্জে সকল মার্কেট, বিপণী বিতান বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৮৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  করোনার সংক্রমণ ছড়ানোর ঝুঁকির আশঙ্কায় মানিকগঞ্জে তিন দিন খোলার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার (১৩ মে) থেকে জেলার বিপণী বিতান, শপিংমল ও দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এই খবর নিশ্চিত করেছেন।

এর আগে সরকারি নির্দেশনায় গত রোববার (১০ মে) থেকে জেলায় বিপণী বিতান, শপিংমল ও দোকানপাট খোলা হয়।

জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস পর গত রোববার দোকানপাট, বিপণী বিতান ও শপিংমল খোলা হয়। সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমলগুলো রবিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সীমিত আকারে চালু সিদ্ধান্ত নেয়। ক্রেতা-বিক্রেতাদের যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে শপিংমল ও বিপণী বিতানের সামনে ও ভেতরে মার্কিং করতে হবে।

তবে খোলার দিন থেকেই সামাজিক দূরত্ব একদমই মানা হচ্ছে না।

এতে করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। এতে বলা হয়, জনসাধারণের সুবিধার্থে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জেলায় বিপণী বিতান, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলার সিদ্ধান্ত হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কয়েকটি শর্তে সরকারের নির্দেশনায় এসব প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু বিগত তিন দিন বিপণী বিতান, শপিংমল ও দোকানপাটে  ক্রেতা-বিক্রেতারা শর্ত অবহেলা করেন। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামিকাল ১৩ মে থেকে বিপণী বিতান, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে সকলকে অবহিত করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com