সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: সুপ্রিম কোর্টের নির্দেশনায় খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে। তবে তথ্যপ্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক আইনজীবী বিড়ম্বনার শিকার হচ্ছেন।

আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার (১২ মে) থেকে খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হলেও বুধবার (১৩ মে) থেকে আদালতগুলোতে আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়েছে।

শুনানিতে আইনজীবীরা তাদের মক্কেলদের পক্ষে অংশগ্রহণ করছেন। বুধবার দুপুর ১টা পর্যন্ত ৬-৭টি জামিন হয়েছে বলে আইনজীবী সূত্র জানায়।

ভার্চুয়াল আদালত শুরুর পর আইনজীবীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।

ভার্চুয়াল আদালতে মামলা ফাইল করার পদ্ধতি কী হবে?  আত্মসমর্পণকারী আসামি জামিন না পেলে জেলে নেওয়ার বিধান কি?  রায়ে খালাস না পেলে আসামিকে কী উপায়ে জেলে নেওয়া হবে?  সাক্ষীর জেরা চলমান অবস্থায় ডকুমেন্ট প্রদর্শনী করার বিধান কি?  ওকালতনামা আদালতে দাখিলের উপায় কি?  প্রভৃতি বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান বলেন, তথ্য প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বেশিরভাগ আইনজীবী চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। তবে, বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন বয়স্ক আইনজীবীরা।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন বলেন, ভার্চুয়াল আদালতের নিয়মটি খুব সহজ। কিন্তু আমরা এতে খুব একটা অভ্যস্ত না বলে কেউ কেউ একটু অসুবিধার মধ্যে পড়েছেন। তবে, দু-একদিনের মধ্যে তারা এতে অভ্যস্ত হয়ে যাবেন।

তিনি জানান, দুপুর ১টা পর্যন্ত মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ৬-৭টি জামিন হয়েছে।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার থেকে খুলনায় ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে। তবে বুধবার থেকে আদালতগুলোতে আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়েছে।

তিনি বলেন, নারী ও শিশু আদালত এবং সিভিল কোর্ট বাদে অন্যান্য আদালত চলছে। অচিরেই ওই দুটি কোর্টও চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, আমাদের আইনজীবীদের জন্য ২০টি কম্পিউটার রয়েছে। যারা তথ্য প্রযুক্তিতে পিছিয়ে রয়েছেন, তারা এর সহায়তা নিতে পারবেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট চালু হওয়ায় মানুষ আইনের সহায়তা নিতে পারছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com