সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় ভার্চুয়াল আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় ভার্চুয়াল আদালতের কার্যক্রম বর্জন করা হয়েছে।

বুধবার দুপুরে অ্যাডভোকেটস বার সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সিজিএম বৈঠক ডেকেছেন। সেখানে সীমিতআকারে হলেও আগের পদ্ধতির পাশাপাশি ভার্চুয়াল ব্যবস্থা চালু রাখার অনুরোধ করা হবে।

তবে অনেকে বর্জনের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করে বলেছেন, এটা হঠকারী সিদ্ধান্ত; এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আইনজীবিরা জানান, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটিকালীন তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ অনুসরণে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন আবেদন শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।

বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মুহাম্মদ রবিউল আউয়াল গত ১১ মে ভার্চুয়াল আদালতের ব্যাপারে অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে পাওয়া জামিন আবেদন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিস্পত্তি করা হবে। এ সময় আদালতের বেঞ্চ সহকারী ও অন্যান্য কর্মচারিরা উপস্থিত থাকবেন।

এদিকে সিজিএমের এ আদেশ জারির পর আইনজীবীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায় বুধবার দুপুরে বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির জরুরি সভা আহবান করা হয়।

সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি বলেন, এটা সরকারি দল সমর্থিত সিনিয়র কিছু আইনজীবীর হঠকারী সিদ্ধান্ত। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, ভারতের মত উন্নত প্রযুক্তির দেশেও পাঁচদিনের বেশি ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলেনি।

আমাদের অধিকাংশ আইনজীবী ভার্চুয়াল ব্যাপারে অনভিজ্ঞ। তাই স্বাস্থ্যবিধি মেনে দুই পদ্ধতি চালু রাখলে ভালো হতো।

এ প্রসঙ্গে বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সমিতির ৯৫ ভাগ সদস্য আইটি বিষয়ে অনভিজ্ঞ। অনেকের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই সমিতির জরুরি সভায় সর্বসম্মতিতে ভার্চুয়াল আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com