মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বেকার যুবকদের জন্য ২ হাজার কোটি টাকা আমানত কর্মসংস্থান ব্যাংকে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন যে দেশের যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য কর্মসংস্থান ব্যাংকে আরও ২ হাজার কোটি টাকা বিশেষ আমানত রাখা হবে যাতে সেখান থেকে বিনা আমানতে ঋণ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে।

আজ বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন পেশার কর্মহীন ৫০ লাখ মানুষের কাছে  জনপ্রতি ২৫০০ টাকা প্রদানের কর্মসূচি উদ্বোধনকালে এই ঘোষণা দেন।     

প্রধানমন্ত্রী বলেন আর একটা উদ্যোগ আমরা নিয়েছি আমরা প্রথমবার যখন সরকারে আসি আমাদের যুবক শ্রেণীর যারা বেকারত্ব নিয়ে ঘুরে বেড়ায়, বেকারত্বের অভিশাপ  নিয়ে যাতে ঘুরতে না হয় সে জন্য বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছিলাম সেটা হল  কর্মসংস্থান ব্যাংক। বিনা জামানতে একজন যুবক সে শিক্ষিত হউক, অশিক্ষিত হউক আর বেকার হউক। যে কোন একজন যুবক, তরুণ বা তরুণী কোন জামানত ছাড়া স্বল্প সুদে ২ লক্ষ টাকা ঋণ নিতে পারবে।

তিনি বলেন এই ঋণ নিয়ে তারা নিজে ব্যবসা করতে পারবে বা কয়েকজন বন্ধু মিলে যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই কর্মসংস্থান ব্যাংক ঋণ বৃদ্ধি করার জন্য আমরা আরও ২ হাজার কোটি টাকা বিশেষ আমানত দিয়ে দেব।

শেখ হাসিনা বলেন যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে। ব্যবসা বাণিজ্য করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন আমাদের যারা প্রবাসী তারা কিন্তু রেমিটেন্স পাঠায় তাদের জন্য আর একটি বিশেষ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত করে দেই।

তিনি বলেন সেই ব্যাংকেও ৪০০ কোটি দিয়েছি আমি আরও অতিরিক্ত ৫০০ কোটি টাকা সেই ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। এখন প্রবাসে কাজের পরিধি সীমিত হয়ে গেছে। তারা আমদের দেশের নাগিরিক এখানে এসে যাতে কিছু কাজ করে খেতে পারে তাদের সেই কর্মসংস্থানের ব্যাবস্থা আমরা করে দিচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com