বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় নতুন করে ১২ পুলিশ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় নতুন করে ১২ পুলিশসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সুত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া পুলিশ লাইন্সে থাকা পুলিশের ১২ সদস্য।

অন্য দু’জনের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে সদ্য যোগ দেয়া একজন নার্স। তার বাড়ি বগুড়া সদরের নুনগোলা এলাকায়। তিনি গত ৭ মে ঢাকা থেকে বগুড়া ফিরেছেন। অপরজন পেশায় গাড়ি চালক। বগুড়া সদরের গোকুল এলাকার বাসিন্দা ওই ব্যক্তি গত ১৩ মে ঢাকা থেকে ফিরেছেন।

পুলিশ সদস্যরা আক্রান্ত একজন পুলিশের সংস্পর্শে থাকায় সংক্রমিত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com