বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

বগুড়ায় ১৪ হাজার শিশুকে ঈদের নতুন জামা দিয়েছেন দুই ব্যবসায়ী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : করোনা প্রাদুর্ভাবে  কর্মহীন পরিবারের ১৪ হাজার শিশু ঈদের নতুন জামা পাচ্ছে। তাদের মুখে হাসি ফোঁটাতে নাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ী তার সখের প্রাইভেট কার বিক্রি করেছেন। তাকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আব্দুল মান্নান আকন্দ নামে এক সমাজসেবক।

প্রথম দফায় শনিবার বগুড়া সরকারি শিশু পরিবারে (বালিকা) ১৪২ জন নিবাসী শিশুর মাঝে নতুন জামা বিতরণ করে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সমাজসেবক আব্দুল মান্নান আকন্দের অনুপ্রেরণায় ব্যবসায়ী নাহারুল ইসলাম তার এক্স করোলা সাদা রংয়ের কার সাড়ে নয় লাখ টাকায় বিক্রি করেন। আর ব্যবসায়ি আব্দুল মান্নান আকন্দ তার ব্যবসার লভ্যাংশ থেকে বাকি টাকা দিয়ে ১৪ হাজার শিশুর জন্য নতুন জামা কিনেন।

শনিবার সকালে বগুড়া সরকারি শিশু পরিবারে নতুন জামা বিতরণের উদ্বোধন করেন, বগুড়ার শুকরা এন্টারপ্রাইজের প্রধানকর্তা ঠিকাদার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রীপা মোনালিসা, বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান লিটন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ আলিম, শুভসংঘের শিশির মোস্তাফিজ, ছাত্রলীগ নেতা আহম্মেদ হোসাইন নাঈম প্রমুখ।

নতুন পোষাকগুলো বগুড়া পৌর এলাকার ২১টি ওয়ার্ডের প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। আবদুল মান্নান আকন্দ রোজার ১৫ দিন পৌরসভার ২১টি ওয়ার্ডে রান্না করা খিঁচুড়ি বিতরণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্নভাবে দুঃস্থদের সহযোগিতা করে আসছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com