রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বংলা হেডলাইনস মানিকগঞ্জ: অটোচালক আব্দুল মালেক (৪৫) হত্যার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

শনিবার ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর মধ্যপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে আগামীকাল রবিবার আদালতে হাজির করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলো, ভোলা জেলার মনপুরা উপজেলার চরজতিন গ্রামের হাশেম হাওলাদারের ছেলে আব্বাস উদ্দিন (৩৬) ও রংপুর জেলার গঙ্গাচর উপজেলার আলমদিঘী গ্রামের এনামুল হকের ছেলে মো. মিলন (৩১)।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মালেক গত ১০ মে রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বড় পাড়া এলাকায় বাড়ি করে বসবাস করতেন।

পরের দিন ভোরে সেহরির সময় সরকারি তথ্যসেবা হটলাইন ৩৩৩ নম্বর থেকে ফোন পেয়ে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের ভূমদক্ষিণ এলাকা থেকে আব্দুল মালেকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আনোয়ার হোসেন জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার সকালে সাভার উপজেলার হেমায়েতপুর মধ্যপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজ থেকে আব্বাস উদ্দিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com