শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় ৬০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস খুলনা : খুলনার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রাম থেকে র‍্যাব-৬ এর সদস্যরা আনুমানিক ৬০ কোটি টাকা মূল্যের ‘কষ্টি’ পাথর উদ্ধার করে এবং দুই জনকে আটক করে।    

র‍্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের  ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ্য জনৈক সৈয়দ মোল্লা বাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি কথিত কষ্টি পাথর ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে।

এরুপ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল ১৭ মে রাত নয়টায়সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রহমান (৩২) ও মালিন্দ বাচার(৩৫) আটক করে।  উভয়ই খুলনার বটিয়াঘাটার এলাকার।  

অতঃপর তাদের হেফাজতে থাকা ০১টি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ষাট কোটি টাকা।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজ হেফাজতে রাখেন।

আসামী দুজনকে  বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com