বাংলা হেডলাইনস গাজীপুর: করোনা ভাইরাস মহামারীর সময়ে ঈদ উপলক্ষে সারাদেশে দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদানের জন্য লোকের তালিকা প্রণয়ন করা হয়েছে।
এই তালিকা নিয়ে একটি মহল সরকারকে বিব্রত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুজব সৃষ্টি করে বেড়াচ্ছে এমন অভিযোগে গাজীপুরে এক দোকান ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে গত রাতে মোস্তফা আহমেদ ওরফে পলাশ নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১
র্যাব জানায়, ভুয়া একটি তালিকা নিয়ে গত ১৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।