সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

১৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস:  সুপার সাইক্লোন আম্পান এর সম্ভাব্য আঘাত থেকে রক্ষা করার  জন্য এ পর্যন্ত ১৮ লাখ ৬১ হাজার  মানুষকে  আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।  

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান আজ দুপুরে জানান আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১৩২৪১ টি এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ লাখ ৬১ হাজার মানুষকে  আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ৩ লক্ষ ৬২ হাজার গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন ‘আমরা আশা করছি বিকাল ৩ টার মধ্যে আনুমানিক ২০ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে পারবো’।

তিনি বলেন প্রয়োজন মোকাবেলায় ৩ হাজার ১০০ মেট্রিক টন চাল, নগদ ৫০ লক্ষ টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ৩১ লক্ষ টাকা, গোখাদ্য ক্রয়ের জন্য ২৮ লক্ষ টাকা এবং শুকনো ও অন্যান্য খাদ্য ক্রয়ের জন্য ৪২ হাজার টাকা বরাদ্দ দেওয় হয়েছে।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com