বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কাহালুতে ট্রাকভর্তি ১৪শ’ কেজি বিদ্যুতের তারসহ দু’জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার কাহালু থানা পুলিশ চোরাই প্রায় ১৪শ’ কেজি হাই ভোল্টেজ বিদ্যুতেরতারসহ দুই চোরকে গ্রেফতার করেছে।

বুধবার গভীর রাতে উপজেলার ইন্দুখুর বাজার থেকে মিনি ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। বিকালে দু’জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেফতার দু’জন হলো বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার খাঁপাড়ার কোরবান আলীর ছেলে আমজাদ হোসেন (৫৩) ও একই উপজেলার সাকোহালী গ্রামের কাশেম আলীর ছেলে তসলিম টুটুল (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে কাহালুর মহিষামারা ও নন্দীগ্রামের বিজরুল এলাকা থেকে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১৪শ’ কেজি হাই ভোল্টেজের তার চুরি হয়।

বুধবার রাত ৩টার দিকে গোপনে খবর পেয়ে কাহালুর ইন্দুখুর বাজারে অভিযান চালিয়ে তার ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করা হয়। এ সময় তার চুরির অভিযোগে ট্রাকে থাকা আমজাদ হোসেন ও টুটুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতার দু’জন বিভিন্ন স্থানে বিদ্যুতের তার চুরির সাথে জড়িত। তাদের কাছে আরো তথ্য বের করতে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত আদালত কোন আদেশ দেননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com