বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৪ জন ।। শনাক্ত ১,৬৯৪

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু ৪৩২ জন।  

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

আজ  শুক্রবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৭২৭ টি এবং শনাক্ত হয়েছেন ১,৬৯৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ৩০,২০৫ জন।   

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৮৪১ টি ।

ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬,১৯০ জন।

তিনি বলেন যারা মৃত্যু বরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, বাড়িতে ৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।         

বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com