বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে সর্বোচ্চ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে করোনাভাইরাসে মৃত সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের পরিবারের তিন সদস্য রয়েছেন।
এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে ১৪৩ জন আক্রান্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে ২৪ জন করোনা সনাক্ত হন।
এর মধ্যে সদরের আটজন, সারিয়াকান্দির ছয়জন, দুপচাঁচিয়ার তিনজন, কাহালুর দু’জন, আদমদীঘির দু’জন এবং নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় একজন করে।
বগুড়া সদরেরআটজনের মধ্যে করোনাভাইরাসে মৃত সাবেক এমপি কামরুন্নাহার পুতুলসহ তার পরিবারের চারজন, গোকুলের ধাওয়াকোলার একজন, মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন একজন, শহরের নুরানীমোড়ের একজন ও চকসুত্রাপুরের একজন। সারিয়াকান্দির নারচির তিনজন ও কর্ণিবাড়ির তিনজন। দুপচাঁচিয়া মন্ডলপাড়ার একজন ও দু’জনের বিষয়ে জানা যায়নি।
কাহালু দু’জনের ব্যাপারে জানা যায়নি। শিবগঞ্জের কামতারা এলাকার একজন, আদমদীঘির কুমারপাড়ার একজন ও অন্যজনের তথ্য পাওয়া যায়নি। নন্দীগ্রাম উপজেলা সদরের একজন রয়েছেন।