বাংলা হেডলাইনস: ঈদে হাঁটে বাজারে কিম্বা বিভিন্ন স্থলে বরাবরের মত মেলামেশা ঈদ উদযাপনে এবার উদ্বেগের কারণ রয়ে গেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি বলেন যে যেখানেই ঈদ করি সংক্রমন রোধে সচেতন থাকি। ঈদ জামাতের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছে মেনে চলুন। মনে রাখতে হবে উৎসবের আনন্দ যেন বিষাদ সিন্ধুতে পরিণত না হয়।
আজ শনিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে এক সংবাদ ব্রিফিঙে এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন করোনা পরিস্থিতিতে আমাদের নিজে বাঁচতে হবে এবং বেঁচে থাকার প্রয়োজনে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
তিনি বলেন করোনা মোকাবেলায় ভিয়েতনাম, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া যা করেছে আমরা কেন তা পারবো না।
ওবায়দুল কাদের জীবন বাঁচানো এখন আগ্রাধিকার আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হয়। এ জন্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। এ সমন্বয় সাধনে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে।