বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে পেয়াঁজের বস্তা থেকে মাদক উদ্ধার।। গ্রেফতার ২

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় ঢাকা অভিমূখী পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিদেশি পেয়াঁজের বস্তার ভিতর থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- ব্রাম্মণবাড়িয়ার কসবা উপজেলার আস্তিনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে চালক উজ্জল (২৩) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের জামালের ছেলে জুয়েল (২৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত এলাকায় একদল পুলিশ অবস্থান নেয়।

এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানটি থামানো হয় এবং এ পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ বস্তা বিদেশি  পেয়াঁজের ভিতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও পেয়াঁজ উদ্ধারসহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে এ বিশেষ কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com