শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

করোনাকে সঙ্গে করেই হয়তো আমাদেরকে বাঁচতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: যতদিন না কোন প্রতিষেধক টিকা আবিস্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গে করেই হয়তো আমাদের বাঁচতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন।

শেখ হাসিনা অঙ্গীকার করেন ‘যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ’।

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই মন্তব্য ও অঙ্গীকার করেন।  

তিনি বলেন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনা ভাইরাসের মহামারী সহসা দূর  হবে না। কিন্তু জীবনতো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টিকা আবিস্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গে করেই হয়তো আমাদের বাঁচতে হবে’।

প্রধানমন্ত্রী বলেন জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশ্বের প্রায় সকল দেশেই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের পক্ষেতো নয়ই। আমি ঈদের আগে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম কানুন মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছি’।  

শেখ হাসিনা বলেন যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যারা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন এবং ভিড় এড়িয়ে চলবেন। আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশি সুরক্ষিত থাকবে দেশ সুরক্ষিত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সংকট যত গভীরই হউক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোন কঠিন কাজ নয়।

তিনি বলেন এই সত্য আপনারা আবারো প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা করোনাভাইরাস মহামারীর আড়াই মাস অত্যন্ত সফলাতার সাথে মোকাবেলার করতে সমর্থ হয়েছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com