বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৩ জন।
শনিবার (২৩ মে) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রিপোর্টের ফলাফলে ৭ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকালপার্সন ডাঃ মোস্তফা কামাল।
আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ২জন পুলিশ, কাউখালী উপজেলার ৪জন, লংগদু উপজেলার ১ জন।
নতুনভাবে ৭জন করোনা শনাক্তসহ রাঙ্গামাটিতে সর্বমোট করোনা আাক্রান্ত ৫৩জন হলেও এদের মধ্যে প্রথম ৪জন সুস্থ হয়ে বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়।