বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে ১,৯৭৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৫,৫৮৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৪৫১ টি। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মোট ২ লাখ ৫৩ হাজার ৩৪ টি।
৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। নতুন করে সংযুক্ত হয়েছে ল্যাব এইড হাসপাতাল।
আজ পবিত্র ঈদ-উল-ফিতর দিন সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫০১ জন।
ডা. নাসিমা সুলতানা জানান ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৩৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭,৩৩৪ জন।
তিনি জানান শনাক্ত বিবেচনায় সুস্থতা হার ২০.৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী।
তিনি জনান ঢাকা বিভগে ১১ জন, চট্টগ্রামে ৯ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।
বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।