বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে আইসোলেশনে একজনের মৃত্যু।। নতুন আক্রান্ত ১৬

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন।

সোমবার ভোর রাতে মারা যান মানিকগঞ্জ সদর উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, রবিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন ওই রোগী। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার আগেই তিনি মারা যান।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জন।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি  বলেন, ‘নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সিংগাইর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, সাটুরিয়ায় ২ জন, মানিকগঞ্জ সদরে ৩ জন ও ঘিওর ও শিবালয় উপজেলায় ৪ জন করে রয়েছেন।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৯১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৭৮২টির ফল পাওয়া গেছে। এতে করোনা পজিটিভ এসেছে ১২২ জনের। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আসোলেশনে আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com