বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

স্বাস্থ্যবিধির মধ্যে ঈদ উদযাপিত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে এই প্রথম করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির মধ্যে অনেকটা আতঙ্ক নিয়েই আজ সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

করোনার কারণে এবার মাঠ-ময়দান-ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হয়।

তিন ফুট অন্তর অন্তর দাঁড়িয়ে মুসল্লিগণ কাতার করে ঈদের নামায আদায় করেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে প্রাণঘাতী করোনা মহামারী থেকে মুক্তি পাবার এবং গযব থেকে মাফ করার জন্য।

দেশের প্রধান ঈদ জামায়াত জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম এ অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গভবনের দরবার হলে ঈদের জামায়তে নামায আদায় করেছেন।

করোনার কারণে মসুল্লিরগণ এবার ঈদে কোলাকুলি থেকে এবং হাত মিলানো থেকে বিরত ছিলেন।

ঈদে শিশুদের সকল ধরণের বিনোদন পার্ক ও চিড়িয়াখানা বন্ধ ছিল।                    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com