বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিশুসহ ২১ জন মৃত্যুবরণ করেছে। এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫২২ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যে ২১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান বয়স বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছররে মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছররে মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছররে মধ্যে একজন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ৫৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১,১৬৬ জন । এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬,৭৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৪৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭,৭৭৯ জন ।