বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদু উপজেলার এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট।
এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়ালো।
সোমবার রাতে চট্টগ্রাম থেকে প্রাপ্ত রিপোর্টে রাঙ্গামাটির ১ জনের পজিটিভ আসে বলে জানান, রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।