রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে আজ বুধবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।   

আবহাওয়া অধিদফতরের থেকে আবহাওয়ার পূর্বাভাসে আজ জানানো হয় যে লঘুচাপের বধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টায়  ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের  বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ( আজ সকাল ৬ টা পর্যন্ত) দেশে  সর্বোচ্চ পরিমাণ  বৃষ্টি রেকর্ড করা হয় দিনাজপুরে ১৪৫ মিলিমিটার এবং ঢাকায় ৬৩ মিলিমিটার।

 সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টায়   বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com