বাংলা হেডলাইনস: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুন লেগে ৫ জন রোগী নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম বুধবার রাতে বাংলা হেডলাইনসকে জানান ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পাঁচজন রোগী মারা যায়। এদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা।
রাত ৯: ৫০ মিনিটের দিকে আগুন লাগে এবং ১০: ৩০ দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
জানা যায় এসি বিস্ফোরণে আগুনের উৎপত্তি হয়।
রোগীর পারিবারের সুত্রে জানা যায় ৫ জনের রোগীর মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিল এবং বাকি দুইজনের দু দফায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল।