বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় একদিনে সর্বোচ্চ ৫০ জন করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় দুই শিশু ও ১২ নারীসহ নতুন করে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে ২৪০ জন আক্রান্ত হলেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাতে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে তিন শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টায় দেয়া ফলাফলে বগুড়ার ১৬৬ জনের মধ্যে ৫০ জন পজিটিভ, সিরাজগঞ্জের ৬৫ জনের মধ্যে একজন পজিটিভ, জয়পুরহাটের ৪৮ জনের মধ্যে একজন পজিটিভ ও গাইবান্ধার তিনজন নেগেটিভ।

বগুড়ায় আক্রান্ত ৫০ জনের মধ্যে এক ও সাত বছরের দুই শিশু এবং বিভিন্ন বয়সের ১২ জন নারী ও ৩৬ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দু’জন এবং কাহালু ও নন্দীগ্রামের একজন করে।

সদরে আক্রান্ত ৩৩ জনের মধ্যে শহরের চাষী বাজারে মাছের আড়তের ১২ কর্মচারী ও তাদের আত্মীয়-স্বজন রয়েছেন। এদের বাড়ি চেলোপাড়া ও নারুলী এলাকায়। এরা আগে আক্রান্ত ১২ জনের সংস্পর্শে এসেছিলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার ৫০ জনের অধিকাংশই স্থানীয়ভাবে আক্রান্ত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com