শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বাঘায় ঈদের নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণ ।। আহত ১০

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

 

 বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর বাঘায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে ১০ জন আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাব্বির আলী ও আলমাসকে আটক করেছে পুলিশ।

মোবাইল ফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

গুলিতে আহতরা হলেন, লালু মন্ডলের ছেলে উজ্জ্বল (৩০), আবদুল মান্নানের ছেলে আলিফ (২০), মৃত আবদুস সালামের ছেলে শাকিল (১৯), মৃত আজহার আলীর ছেলে মহিকারী (৭০)।

এছাড়া আহতরা হলেন- আবেদ আলী প্রমাণিকের ছেলে আলমঙ্গীর (৩৫), শরিফ (৪০) ও জালাল (৪৫) তারা আহম্মেদ মন্ডলের ছেলে, মৃত শমসের মন্ডলের বেলাল (৩৪), মৃত আকবর আলীর ছেলে টুটুল (৩৫)।

সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
আজ বুধবার বেলা ১২টার দিকে বাঘার গড়গড়ি ইউনিয়নের নওসারা পদ্মার চর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের দিনে নামাজ পড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে মতবিরোধ হয়।
এক পক্ষের গণি মন্ডল ও অন্য পক্ষের আলমগীর হোসেন।

আজ বুধবার সকাল সাতটার দিকে গণি মন্ডলের লোকজন একই এলাকার কালামের বাড়িতে একটি আকিকার অনুষ্ঠান চলছিলো।

অনুষ্ঠান চলাকালিন সময়ে আলমগীর লোকজন গিয়ে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় আলমগীর লোকজন গুলি চালিয়ে পাঁচজনকে আহত করে ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ইয়ার গানের গুলিতে চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com