বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

৩০ মে’র পর সাধারণ ছুটি বাড়ছে না।। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস মোকাবেলায়  দেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে।

৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহণ।

আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন সাধারণ ছুটি আর বাড়ছে না। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারী করা হবে।  

তিনি বলেন, ‘৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তসাশিত অফিস নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত আকারে খোলা থাকবে। তবে সবাইকে ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বয়স্ক , গর্ভবতী মহিলারা ও অসুস্থ ব্যক্তি অফিস করতে পারবেন না।

তিনি বলেন কেউ এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবে না।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অফিসে/কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যক্তিগত হালকা যানবাহন ব্যবহার করা যাবে এবং সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় বিমান চালানো যাবে, বলেন প্রতিমন্ত্রী।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com