বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বগুড়ায় নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত ॥ শিশুদের মাঝে ছড়িয়ে পড়ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় শিশুদের মাঝে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার আরো তিন শিশু ও চার নারীসহ ৩৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ২৭৫ জন আক্রান্ত হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টায় দেয়া ফলাফলে বগুড়ার ১৮৩ জনের মধ্যে ৩৫ জন পজিটিভ ।

বগুড়ার ৩৫ জনের মধ্যে তিন শিশু, চার নারী ও ২৮ জন পুরুষ। এদের মধ্যে বগুড়া সদরের ১৮ জন, শাজাহানপুর, আদমদীঘি ও গাবতলীতে চারজন করে এবং কাহালু, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়া ও শিবগঞ্জে একজন করে।

সদরের ১৮ জনের মধ্যে শহরের চেলোপাড়ার চাষী বাজারের ছয়জন, শিববাটির এক পরিবারের চারজন, নিশিন্দারায় শজিমেক হাসপাতালের করোনা আক্রান্ত নার্সের পরিবারের দুই সদস্য রয়েছেন। এরা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত। সূত্রটি আরো জানায়, গত দু’দিনে জেলায় মোট পাঁচ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com