বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত সর্বোচ্চ ২০২৯ ।। মৃত্যু ১৫ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৬৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯,৩১০ টি নমুনা পরীক্ষায় একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত হয়েছে ২,০২৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪০,৩২১ জন। শনাক্তের হার ২১.৭৯ শতাংশ।     

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি ।

আজকে ৪৯ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় । নতুন ল্যাব সংযোজিত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।  

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯ শতাংশ ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ৫৫৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

মৃত্যু বিশ্লেষণে পুরুষ ১১ জন এবং নারী ৪ জন।

তিনি বলেন বিভাগ বিশ্লেষণে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রামে বিভাগে ৮ জন মৃত্যুবরণ করেছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৬ জন মৃত্যুবরণ করেছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের দুইজন,  ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।         

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com